• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু কালিয়াকৈরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, ব্যাহত শিল্প ও চিকিৎসাসেবা

দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ৩২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে অবদান রাখায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতা ও মূল্যবোধ নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণার উৎস। শিক্ষকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শিক্ষকদের হয়রানির প্রসঙ্গে তিনি বলেন, কোনো শিক্ষক যেন মামলা, হামলা বা অন্য কোনোভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে তিনি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল হান্নান সজল।

সভাপতির বক্তব্যে আবদুল হান্নান সজল বলেন, শ্রীপুরের ৩২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁরা অবসরে গেলেও শিক্ষা ও সমাজের প্রতি তাঁদের অবদান কখনো শেষ হওয়ার নয়।

তিনি বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা, সম্মান ও কল্যাণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রজন্মের শিক্ষকরা যেন আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারেন, শিক্ষক দিবসে সেটিই হোক আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধের মাধ্যমেই নতুন প্রজন্ম গড়ে ওঠে। বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার পারভীন ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক নেতা ও সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, বিশ্ব শিক্ষক দিবস শুধু শিক্ষকদের সম্মান জানানোর দিন নয়,শিক্ষা ও শিক্ষকতার গুরুত্ব নতুন করে উপলব্ধি করারও দিন। একজন শিক্ষক তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেন। তাই অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা তাঁদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি এবং বর্তমান প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার বার্তা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৩২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে শিক্ষকরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা