এ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মশাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দক্ষিণ ময়মনসিংহ প্রজন্ম দলের সদস্য সবুজ ফকিরের সঞ্চালনায় এবং ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মো. শহীদ উল্লাহ।
সভাপতির বক্তব্যে রাজা মিয়া বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে ম্যানেজিং কমিটির নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন।
প্রধান অতিথি মো. শহীদ উল্লাহ বলেন, বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান তিনি।
তাঁতী দলের পাগলা থানার যুগ্ম আহ্বায়ক শামীম ফকির বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যোগ্য নেতৃত্বের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভা সঞ্চালক সবুজ ফকির বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি সভাপতি পদে মো. শহীদ উল্লাহর প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রাজু, রাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবুল হোসাইন, যুবদল নেতা সুলতান মিয়াসহ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে মতামত তুলে ধরেন।