• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা কালিয়াকৈরে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ গাজীপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন সাংবাদিকতার দক্ষতা বাড়াতে গাজীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে চার নতুন অতিথি, আনন্দিত দর্শনার্থীরা

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :হাসপাতালের পরিবেশ সুরক্ষিত রাখা, রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অননুমোদিত যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু এসব ব্যবস্থা নিতে গিয়ে রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত সামগ্রী ব্যবহার করা কতটা যৌক্তিক? গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ দিয়ে অস্থায়ী বেষ্টনী তৈরির ঘটনায় এমন প্রশ্নই সামনে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, কয়েকটি গাছ ও সীমানাপ্রাচীরের রেলিংয়ের সঙ্গে সাদা গজ বেঁধে রাখা হয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে টেনে দেওয়া এসব গজ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী প্রতিবন্ধকতা। হাসপাতাল চত্বরে অটোরিকশার প্রবেশ ঠেকাতে এগুলো ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সাধারণত হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য গজ ব্যবহার করা হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তির ক্ষতস্থান ঢেকে দেওয়া, রক্তপাত নিয়ন্ত্রণে সহায়তা করা কিংবা চিকিৎসার অন্যান্য কাজে এ সামগ্রী প্রয়োজন হয়। ফলে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গজের যথাযথ সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা জরুরি।

কিন্তু যানবাহন নিয়ন্ত্রণের মতো প্রশাসনিক প্রয়োজনে চিকিৎসাসামগ্রী ব্যবহার করায় প্রশ্ন উঠেছে বিকল্প ব্যবস্থার অভাব নিয়ে। অটোরিকশার প্রবেশ ঠেকাতে রশি, প্লাস্টিক নেট, লোহার পাইপ কিংবা অন্য কোনো উপযুক্ত প্রতিবন্ধকতা স্থাপন করা সম্ভব ছিল কি না, সেটিও আলোচনায় এসেছে।

হাসপাতালের ২০২৬-২৭ অর্থবছরের ক্রয় পরিকল্পনায় গজ, ব্যান্ডেজ ও তুলা কেনার জন্য ১০ লাখ ৪০ হাজার ১৬০ টাকা বরাদ্দ রয়েছে। এসব সামগ্রী মূলত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য কেনার পরিকল্পনা করা হয়েছে। অথচ সেগুলোর একটি অংশ হাসপাতাল চত্বর ঘেরার কাজে ব্যবহৃত হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, তাঁদের কাছে গজ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সাময়িকভাবে অটোরিকশার প্রবেশ ঠেকাতে কয়েকটি গজ দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। পরে এগুলো পরিবর্তন করে রশি দিয়ে বেষ্টনী তৈরি করে দেওয়া হবে।

তবে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, এভাবে গজ ব্যবহার করা ঠিক হয়নি। গজ এভাবে নষ্ট করা উচিত নয়। সংশ্লিষ্টরা হয়তো এগুলো ব্যবহারের অনুপযোগী মনে করেছেন। তারপরও এভাবে ব্যবহারের সুযোগ নেই। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা