• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানায় ছুটি মহাসড়কে সাউন্ড গ্রেনেড ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে—শ্রীপুরে এমপি বাচ্চু শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির, ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রীপুরে ছয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা

শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানায় ছুটি মহাসড়কে সাউন্ড গ্রেনেড

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় পাঁচটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের একটি অংশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাঘের বাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষিপ্ত অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে।
ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো মেম্বারবাড়ী এলাকার সিল্কেন সুইং, ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর শ্রমিকদের আরেকটি দল নতুন বাজার এলাকায় পরমাণু কৃষি গবেষণাগারের সামনে মহাসড়কে ওঠার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।
পরে নতুন বাজার থেকে শ্রমিকদের একটি দল গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। একইভাবে শিরিরচালা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করা শ্রমিকদের লক্ষ্য করেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
এদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের ছোট ছোট দল অবস্থান নেওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়। ভবানীপুর থেকে মাওনা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা অব্যাহত ছিল।
আন্দোলনরত কয়েকজন শ্রমিক জানান, আশপাশের অনেক পোশাক কারখানা ছুটি ঘোষণা না করায় সেসব কারখানার শ্রমিকেরা ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান করছেন। তাঁদের দাবি, শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনে সব কারখানার শ্রমিকদের সমানভাবে অংশগ্রহণ করতে হবে।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা পুলিশের বাধার মুখে পড়বেন, আর অন্যরা কারখানায় কাজ চালিয়ে যাবেন—এ ধরনের বৈষম্য তাঁরা মেনে নেবেন না। তাঁদের মতে, আন্দোলনের সুফল সবাই পেলে অংশগ্রহণও সবার থাকতে হবে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে শ্রমিক অসন্তোষের কারণ, পরিস্থিতির সার্বিক অবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা