• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল আত্মার শান্তি-লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানায় ছুটি মহাসড়কে সাউন্ড গ্রেনেড ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে—শ্রীপুরে এমপি বাচ্চু শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির, ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রীপুরে ছয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর

গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা যুবদলের নবঘোষিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরের শ্রীপুরে আনন্দ মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান রানা ফকিরের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুফিয়া কটন মিলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় যুবদল নেতা ফাইজুল ইসলাম, নাছির উদ্দিন বাবু, রাকিব হাসান, মোহিন মীর, আদিল সরকার ও জুয়েলসহ উপজেলা যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে নবগঠিত জেলা কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি, তপন খানকে সিনিয়র সহসভাপতি, নাজিম সরকারকে সহসভাপতি, আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক, এস এম কামরুজ্জামান শামীমকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসাইন মণ্ডলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা