• শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
রাতে নিখোঁজ, সকালে আকাশমনি গাছে ঝুলন্ত মরদেহ শ্রীপুরের পেট্রোল পাম্পে এখন ধান মাড়াইয়ের ব্যস্ততা রাতভর নিখোঁজ থাকার পর গজারি বনে মিলল অটো চলকের লাশ, তদন্তে পুলিশ সওজের জমি দখল করে মহাসড়কে পাঁচ বাজার, ইজারাদারদের উচ্ছেদ নোটিশ খনাখন্দে বিপর্যস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, যানজটে অতিষ্ঠ মানুষ কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধনে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মচারী কালীগঞ্জে অনুমোদনহীন খাদ্য কারখানা সিলগালা, জরিমানা ২ লাখ টাকা শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন বিশ্ব মা দিবসে শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন চার হাজার রোগী

রাতে নিখোঁজ, সকালে আকাশমনি গাছে ঝুলন্ত মরদেহ

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে কবির হোসেন (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের টেংরা গ্রামের চুক্কা বাড়ি এলাকায় বাড়ির পাশের একটি আকাশমনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো শনিবার ভোরেও এলাকাবাসী বিভিন্ন কাজে বের হলে বাড়ির পাশের আকাশমনি বাগানের একটি গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় কবির হোসেনের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি শ্রীপুর মডেল থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, কবির হোসেন দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কয়েকদিন ধরে তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং স্বাভাবিক আচরণ করছিলেন না। শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। তবে রাত ১২টার পর থেকে তাকে আর ঘরে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে বাড়ির পাশের বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
নিহতের মেয়ে রেখা জানান, আমার বাবা কয়েকদিন ধরে খুব চুপচাপ ছিলেন। কারও সঙ্গে তেমন কথা বলতেন না। রাতে ঘুমানোর পর কখন বের হয়েছেন, কেউ বুঝতে পারেনি। সকালে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। আমাদের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শরীফ মিয়া বলেন, ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি একটি আকাশমনি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন জানান, কবির হোসেন অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় কারও সঙ্গে তার কোনো বিরোধ বা শত্রুতার কথা শোনা যায়নি। তবে কয়েকদিন ধরে তাকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে বলে জানান তিনি।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা