সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Reporter Name
/ ২৬
Time View
Update :
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
Share
গাজীপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পেজে প্রকাশিত ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আফসার উদ্দিন আফসু ও তাঁর পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর সাংবাদিক পরিষদের হোতাপাড়া কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে আফসার উদ্দিন আফসু অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর ও তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর এবং সম্মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, আমাদের সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব তথ্যের কোনো সত্যতা নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা দাবি করেন, মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।