• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
জাংগালিয়া বাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শ্রীপুরে বোলতার কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি পদে শহীদ উল্লাহকে সমর্থন শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাই সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী শ্রীপুরে জামায়াতের মেম্বার প্রার্থী মুজাহিদুল ইসলাম কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট

সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সালাহ্ উদ্দীন আহমেদ মিলনের ঈদের শুভেচ্ছা

Reporter Name / ৬৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়াগড়িয়া নতুন বাজার এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমি-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সালাহ্ উদ্দীন আহমেদ মিলন প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা। শিক্ষা প্রতিষ্ঠান পরিবারের সকল সদস্যসহ দেশবাসীর প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।”তিনি আরও বলেন, “বর্তমান সমাজে নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, মানবিক গুণাবলি অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সালাহ্ উদ্দীন আহমেদ মিলন কুরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ঈদের আনন্দের পাশাপাশি আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়েও সচেতন থাকতে হবে। কুরবানীর পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব।”

তিনি সকলকে নিজ নিজ বাড়ি, রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই ঈদের পর সবাইকে সচেতনভাবে বর্জ্য অপসারণে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতার বিকল্প নেই।”সবশেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা