• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
বিশ্ব বাঙ্গালী মা-বাবা দিবস উপলক্ষে শ্রীপুরে দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়_লায়ন মো: গনি মিয়া বাবুল ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে — লায়ন গনি মিয়া বাবুল শ্রীপুরের মাওনা ইউনিয়নে জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে সক্রিয় চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম সরকার শ্রীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কবি, সাংবাদিক ও সমাজসেবক নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলমের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানালেন এনামুল হক মনি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব হুমায়ুন কবির শ্রীপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ শ্রীপুরে প্রসূতি মৃত্যুর তদন্তে মিলেছে অনিয়মের প্রমাণ, নাম বদলে ফের চালু লাইফ কেয়ার! ঈদের পর ওটি চালুর ঘোষণা ঘিরে জনমনে ক্ষোভ!

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে — লায়ন গনি মিয়া বাবুল

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, পবিত্র ঈদুল আজহা সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করাই ঈদের প্রকৃত তাৎপর্য বহন করে।

বৃহস্পতিবার (২৮ মে) গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী পশ্চিমপাড়া মরহুম কাছম আলীর বাড়ি জামে মসজিদে ঈদের নামাজের পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

লায়ন গনি মিয়া বাবুল বলেন, সমাজে মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। এজন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা