• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত অসহায় রোগীর চিকিৎসায় সহায়তার হাত বাড়াল শ্রীপুর উপজেলা জামায়াত শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয়:লায়ন মোঃ গনি মিয়া বাবুল ছেলের বিরোধের জেরে কাঠুরে পিতাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন  জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রীপুরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রদল নেতা কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি রুম সহ ৩ দোকান পুড়ে ভস্মীভূত ঢাকা শহর: লায়ন মোঃ গনি মিয়া বাবুল 

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন 

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের  প্রতিবাদে এবং  এস আলমের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মানববন্ধন করেছে  ইসলামী ব্যাংকের গ্রাহকরা ।

বৃহস্পতিবার(৪ জুন) সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে কালিয়াকৈর  আলহাজ্ব খবির উদ্দিন সুপার মাকেটের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে  একদল স্বার্থন্বেষী মহল  দেশের স্বনামধন্য ইসলামী ব্যাংকিং  ব্যবস্থাকে  ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এস আলমকে ইসলামী ব্যাংকে দেখতে চায় না সচেতন গ্রহকরা । এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার এবং বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানায়।  ফ্যাসিস্ট  সরকারের আমলে ইসলামি ব্যাংক যে পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে,  বর্তমানে যেন আর ক্ষতিগ্রস্ত না হয়।
সচেতন গ্রহকরা ইসলামি ব্যাংক কে রক্ষা  করার জন্য সরকারের কাছে  জোড় দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক  ইঞ্জিনিয়ারি নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মোঃ আজাহারুল ইসলাম,  মাওঃ মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাষ্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা