শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা
Reporter Name
/ ৩৬
Time View
Update :
শনিবার, ১৩ জুন, ২০২৬
Share
Oplus_131072
আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিনের মাদকাসক্তি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। ঘটনাটি উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ঘটেছে।
জানা যায়, নয়াপাড়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দীনের ছেলে মিজান (২৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পরিবারের অভিযোগ, মিজান নিয়মিত মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে। মাদকের টাকা সংগ্রহ করতে না পারলে সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতো।
মিজানের বাবা জসিম উদ্দীন অভিযোগ করে বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায় প্রতিদিনই আমাদের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে মা-বাবাকে মারধর ও হুমকি দেয়। গত দুই দিন ধরে সে লাঠিসোটা নিয়ে আমাদের মারার জন্য ঘোরাফেরা করছিল। পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
স্থানীয়রা জানান, মাদকের কারণে মিজানের আচরণ দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল। এতে পরিবার ও আশপাশের মানুষ উদ্বিগ্ন ছিলেন। অবশেষে পরিবারের পক্ষ থেকেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম বলেন, মাদকাসক্ত ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।