• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
অল্প বৃষ্টিতেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে রোগী-স্বজনরা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কালীগঞ্জে কর্মশালা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিসিডিবি ক্লাইমেট সেন্টারে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষের চারা বিতরণ ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় শ্রীপুরে গ্রাহকদের মানববন্ধন, কর্মকর্তাদের কলম বিরতি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য:লায়ন মোঃ গনি মিয়া বাবুল হাজারো মানুষের উপস্থিতিতে সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজা সম্পন্ন, একই কাতারে বিদায় নিলেন বড়বোনও ভালুকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ-ছাত্রলীগের ৯ নেতা-কর্মী গ্রেফতার শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, শোকে বড়বোনেরও মৃত্যু মাওনায় জামায়াতের ঈদ পুনর্মিলনী, কার্যালয় উদ্বোধন ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব :লায়ন মোঃ গনি মিয়া বাবুল

অল্প বৃষ্টিতেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে রোগী-স্বজনরা

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। হাসপাতালের প্রধান সড়ক, বহির্বিভাগ, জরুরি বিভাগের সামনের অংশসহ বিভিন্ন স্থানে পানি জমে রোগী, স্বজন ও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিও দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই হাসপাতাল এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হয় এবং রোগীদের হাসপাতালে প্রবেশ ও বের হতে নানা বিড়ম্বনার মুখে পড়তে হয়।
বুধবার দুপুরে অল্প একটু বৃষ্টিতে হাসপাতাল চত্বরে পানি জমে যায়। রোগীদের অনেককে প্যান্ট গুটিয়ে কিংবা জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। জরুরি বিভাগে আসা রোগীদের স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসা নিতে এসে জলাবদ্ধতার কারণে তাদের ভোগান্তি দ্বিগুণ হয়ে যায়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, সরকারি হাসপাতাল হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই হাসপাতালের এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। একজন রোগীর স্বজন জামাল বলেন, রোগী নিয়ে হাসপাতালে আসার পর দেখি চারদিকে পানি।  হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অবস্থা হওয়া উচিত নয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই হাসপাতালের ভেতরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। বিভিন্ন সময়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ড্রেন সংস্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার অন্যতম প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিদিন শত শত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে। অতীতে জনবল সংকট, বিভিন্ন অনিয়মসহ নানা সমস্যার কারণে রোগীদের ভোগান্তির খবরও প্রকাশিত হয়েছে।
এলাকাবাসীর দাবি, রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশনেবিকল্প ব্যবস্থা এবং হাসপাতাল চত্বর উঁচুকরণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জলাবদ্ধতার বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।আশরা করি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা