• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ আদালত, বাবার ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কালীগঞ্জে (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. রাকিব (৩৪) কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
তদন্তে দেখা যায়, মেয়েটি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার জন্ম নিবন্ধন যাচাই করে জন্মতারিখ ১২ অক্টোবর ২০১৪ পাওয়া যায়। বয়স আইনি সীমার অনেক নিচে হওয়ায় বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়।
এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়। আদালত অভিযুক্ত মো. রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এটি শুধু একটি শিশুর শিক্ষা ও স্বাভাবিক বিকাশ ব্যাহত করে না, বরং তার স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করে। প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা