• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে কারখানার বিষাক্ত পানির বিরুদ্ধে মানববন্ধন, কৃষিজমি রক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ কালীগঞ্জে শুরু সপ্তাহব্যাপী পৌরকর মেলা শ্রীপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পাটের মোড়ক ব্যবহার না করায় কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ-এমদাদুল হক- এস এম জহিরুল ইসলাম  কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল স্মৃতি পদক পেলেন সাহিত্যিক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক যুগের জলাবদ্ধতা নিরসনে শ্রীপুরে ১৯ লাখ টাকার রাস্তা-ড্রেন প্রকল্প উদ্বোধন নয় বছর ধরে শয্যাশায়ী মুন্নি, হাতের টিউমার অপারেশনে প্রয়োজন ২ লাখ টাকা শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শ্রীপুরে কারখানার বিষাক্ত পানির বিরুদ্ধে মানববন্ধন, কৃষিজমি রক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত ও দূষিত পানির কারণে কৃষিজমি নষ্ট হওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৬ জুন) সকালে কেওয়া পূর্বখণ্ড এলাকায় আয়োজিত এ মানববন্ধনে শতাধিক কৃষক, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ সময় তারা দ্রুত দূষিত পানি অপসারণ, কৃষিজমি রক্ষা এবং পরিবেশ দূষণের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার নিক্কি থাই এলুমিনিয়াম নামক প্রতিষ্ঠানের বিষাক্ত ও দূষিত বর্জ্য পানি দীর্ঘদিন ধরে কৃষিজমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্রায় ৩৫০ বিঘা আবাদি জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং প্রায় ১৮২টি কৃষক পরিবার মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, গত প্রায় এক দশক ধরে ওই দূষিত পানির কারণে জমির উর্বরতা কমে গেছে। অনেক জমিতে আর আগের মতো ফসল ফলছে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এলাকাবাসীর প্রতিনিধি আফাজ উদদীন মোল্লা বলেন, আমাদের কৃষিজমি ধ্বংস হয়ে যাচ্ছে। বছরের পর বছর আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। আমরা চাই দ্রুত এই বিষাক্ত পানি অপসারণ করে কৃষিজমি ও পরিবেশ রক্ষা করা হোক।
বক্তারা আরও বলেন, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে দূষণের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এর আগে ১৮২ জন কৃষকের স্বাক্ষরযুক্ত একটি লিখিত আবেদন পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছিল। তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করে কৃষিজমি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা