• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ শ্রীপুর পৌরসভার ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ছয় বিশ্বকাপে ১৮ গোলের নতুন মহাকাব্য রচনা করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন ইতিহাসের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর মেসি শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত  কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া মৌজায় সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন সরকারি জমি দখলের আওতায় চলে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কেওয়া মৌজার এসএ দাগ নং-৪৮৩৪ এবং আরএস দাগ নং-২১৫২ এর সরকারি জমিতে দ্রুতগতিতে বাড়ি নির্মাণের কাজ চলছে। শ্রীপুর পৌরসভার আমতলী মোড় সংলগ্ন কলিমউদ্দিন চেয়ারম্যান বাড়ির পাশে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি এই বাড়িটি নির্মাণ করছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, নির্মাণকাজ বন্ধে কোনো উদ্যোগ না থাকায় সংশ্লিষ্টরা দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি রাতের বেলাতেও বৈদ্যুতিক আলো জ্বালিয়ে শ্রমিকদের দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে কাজ চলতে থাকলে আগামী একদিনের মধ্যেই পুরো জমি স্থায়ীভাবে দখলে চলে যেতে পারে এবং নির্মাণকাজও প্রায় সম্পন্ন হয়ে যাবে। এতে ভবিষ্যতে সরকারি জমি উদ্ধার করা আরও কঠিন হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে সরকারি জমি দখলের অভিযোগের সত্যতা যাচাই এবং অবৈধ নির্মাণকাজ বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে মূল্যবান সরকারি জমি স্থায়ীভাবে বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া বলেন, শ্রীপুর পৌর নায়েব আব্দুল লতিফকে  দায়িত্ব দেয়া হয়েছে।খোঁজখবর নেই ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা