• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ শ্রীপুর পৌরসভার ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ছয় বিশ্বকাপে ১৮ গোলের নতুন মহাকাব্য রচনা করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন ইতিহাসের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর মেসি শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত  কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার তোফায়েল আহমেদ, ডাক্তার বিজন মালাকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য, কর্মপরিকল্পনা, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পদ্ধতি, প্রচার-প্রচারণা এবং কেন্দ্র পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জানানো হয়, আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে উপজেলার ২১৮টি টিকাদান কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আগামী (২৮ জুন) নির্ধারিত তারিখে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।
সভাটি আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে ছিল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা