• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জীবন্ত একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে মেঘনা নদীর শাখা নদীতে নিক্ষেপ করে হত্যার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় দড়ি বেঁধে এবং দড়ির অপর প্রান্তে একটি ইট সংযুক্ত করে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নিচের নদীতে ছুড়ে ফেলছেন।

পুলিশ জানায়, ঘটনাটি বুধবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। পরে ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে আটক করা হয়।

এদিকে, প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। নেটিজেনরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ওসি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা