• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ক্লাব ৯৪ শ্রীপুর-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায় মাওনা এলাকার লাহাব রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব ৯৪ শ্রীপুরের সভাপতি, প্রধান অ্যাডমিন ও আয়োজক কমিটির আহ্বায়ক হাজী আফতাব উদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, কর আইনজীবী, সব্য ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং ক্লাব ৯৪ শ্রীপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এস এম তোফাজ্জল হোসেন, ইঞ্জিনিয়ার শামীম আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলভী আনান ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম আতাহার জামাল, ক্লাব ৯৪ শ্রীপুরের উপদেষ্টা ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী খোকন প্রধান, ক্লাবের উপদেষ্টা ও তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাফর সরকার, এস এম গ্রুপের ডিরেক্টর ও বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উপদেষ্টা মোহাম্মদ আলী হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উপদেষ্টা গাজী বিল্লাল হোসেন মিন্টু, আর এইচ ফিলিং স্টেশনের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমিন আকন্দ এবং আজিরন পোল্ট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. তোফাজ্জল হোসাইন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব ৯৪ শ্রীপুরের সাধারণ সম্পাদক, অ্যাডমিন ও আয়োজক কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম জর্জ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা, মানবিক সহায়তা এবং পারস্পরিক বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে ক্লাব ৯৪ শ্রীপুর দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ক্লাব ৯৪ শ্রীপুরের কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ জানায়, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা