• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় এক সাংবাদিকের পরিবারের পৈতৃক ও মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বকচরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম শুভ গাজীপুর সাংবাদিক পরিষদের আইন বিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার সকালে স্থানীয় মোশারফ বেপারী, রফিকসহ কয়েকজন দলবল নিয়ে সাংবাদিকের পরিবারের মালিকানাধীন জমিতে প্রবেশ করে। পরে জমির মালিকদের অনুপস্থিতিতে বাগানে থাকা পাঁচটি মূল্যবান আকাশমনি গাছ কেটে নিয়ে যায়। কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, গাছ কাটার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধরের চেষ্টা চালায়। পাশাপাশি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সাংবাদিকের বাবা নজরুল ইসলাম জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে পেশিশক্তির প্রভাবে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে হস্তক্ষেপ করে আসছে, যা স্থানীয়দের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা