• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে একাধিক মাদক মামলার আসামি আল আমিনসহ সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে প্রাণ গেল স্কুলছাত্রের, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ

শ্রীপুরে একাধিক মাদক মামলার আসামি আল আমিনসহ সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একাধিক মাদক মামলার আসামি ও কথিত কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ তার সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও যুবসমাজ।
রবিবার (২৮ জুন) বিকেলে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদের চালা এলাকার গিলাবেড়াইদ মৌলভী বাড়ি বায়তুল হামদ জামে মসজিদের সামনে মাদকমুক্ত সমাজ চাই স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, আল আমিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এর ফলে স্থানীয় যুবসমাজ মাদকের ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, মাদক শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ চাই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করো, যুবসমাজকে বাঁচাও সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী এবং বিপুলসংখ্যক তরুণ-যুবক মানববন্ধনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা