• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শ্রীপুরে মোমতাহিনা ফুড অ্যান্ড অয়েল কারখানা পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলে মিলেছে একের পর এক ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে নির্জন ওই স্থানে একাধিক ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে একটি চক্র। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকার জঙ্গল থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। সকালে ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে বিষয়টি দেখতে পান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে একটি সরু পায়ে হাঁটা পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। ওই পথের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ঘোড়ার মাথা, চামড়া, পা, হাড় ও নাড়িভুঁড়ি।
আশপাশে প্রায় দুই কিলোমিটারের মধ্যে কোনো বসতবাড়িও নেই। ফলে নির্জন এ স্থানটিকে ঘোড়া জবাইয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য সুমন প্রধান বলেন, রাতের যেকোনো সময় ১০ থেকে ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় এক কৃষক ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় পড়ে থাকতে দেখে আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ১২টি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। আশপাশে প্রায় দুই কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। ধারণা করা হচ্ছে, ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গিয়ে দেহের বিভিন্ন অংশ সেখানে ফেলে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘোড়ার মাংস কারা নিয়ে গেছে, কোথায় বিক্রি করা হচ্ছে এবং এর সঙ্গে কারা জড়িত এসব বিষয় খুঁজে বের করতে কার্যক্রম চলছে। উদ্ধার হওয়া দেহাবশেষ মাটিচাপা দেওয়া হবে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছিল, কারা জবাই করেছে এবং মাংস কোথায় নেওয়া হয়েছে ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা