• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দারোগারচালা এলাকায় পারিবারিক কলহের জেরে জামাই ও তার পরিবারের সদস্যদের মারধরে হাফিজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত জামাই ফিরোজ ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দারোগারচালা এলাকায় মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ উদ্দিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা সলিংমোড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
অভিযুক্ত ফিরোজ কলমাকান্দা উপজেলার রংছাতি গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফিরোজের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাতে ওই কলহ মীমাংসা করতে হাফিজ উদ্দিন দারোগারচালায় ফিরোজের ভাড়া বাসায় যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ ও তার পরিবারের সদস্যরা হাফিজ উদ্দিনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ফিরোজের স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। সেই কলহ মীমাংসা করতে মঙ্গলবার রাতে তার শ্বশুর হাফিজ উদ্দিন দারোগারচালায় ফিরোজের ভাড়া বাসায় আসেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে হাফিজ উদ্দিনকে মারধর করা হয় বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে ফিরোজ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা