• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Headline
মমেক হাসপাতালে আগুন, ছয়জনের মৃত্যুর তথ্য মেলেনি, নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস শ্রীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের মামলা-গ্রেফতার বন্ধের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের  ৫ সদস্য গ্রেফতার  প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি-এনসিপি নেতাকে অব্যাহতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, আতঙ্কে রোগী-স্বজন ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের  ৫ সদস্য গ্রেফতার 

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের পূর্বপাশে গাজীপুর – টাঙ্গাইল গামী মহাসড়কে  বিভিন্ন যানবাহনে ও চলমান পথচারীদের নিকট হতে  ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার  গোবিন্দগঞ্জ থানার  মাদারদহ এলাকার গোলজার হোসেনের ছেলে ফারুক হোসেন (২৬), বগুড়া জেলার বগুড়া সদর থানার সরলপুর অটোবালা এলাকার পিতা মৃত:- নুরুল হকের ছেলে খোকন মিয়া (৩৫),গাইবান্ধা জেলার  গোবিন্দগঞ্জ থানার  দিগদারী এলাকার পিতা মৃত:- নূর হোসেনের ছেলে আন্জু মিয়া (৩৫), গাইবান্ধা জেলার  গোবিন্দগঞ্জ থানার  বড় ফুলবাড়ি এলাকার পিতা: সোলেমান এর ছেলে রশিদুল ইসলাম (২৪),গাইবান্ধা জেলার  গোবিন্দগঞ্জ থানার  ভাগদড়িয়া এলাকার পিতা মৃত:- আঃ সাত্তার এর ছেলে অপু মিয়া (২৭)।
জব্দকৃত দেশীয় অস্ত্রগুলো হল:- একটি মিনি ট্রাক, একটি তালা কাটার কাটার রেঞ্জ, দুটি লোহার ধারালো লম্বা ছেনি, একটি স্কয়ার সাইজের  এস এস পাইপ,দুটি গোলাকার সাইজের এস এস পাইপ, একটি সাবলাকৃতি চিকন রড,একটি লোহার সাবল,একটি কাঠের বাটযুক্ত ছোট লোহার কাস্তে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে উপজেলার চন্দ্রা এলাকার গাজীপুর -টাঙ্গাইল  মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ  ৫ সদস্যেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। ডাকাতির কাজে ব্যবহারকৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলা ও উপজেলায় ডাকাতি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।
সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান,  ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ  ৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা