• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জে গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গোয়ালঘরে পড়ে ছিল ষাঁড়টির মাথা, চামড়া ও নাড়িভুঁড়ি।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমিলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন খামারি রাশেদ মোল্লা। ঘটনাস্থলটি টঙ্গী-ভৈরব-চট্টগ্রাম রেলপথের আড়িখোলা রেলওয়ে স্টেশনের কাছাকাছি।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাশেদ মোল্লার গোয়ালঘরে পাঁচটি গরু ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতে গরুগুলোকে গোয়ালঘরে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে গোয়ালঘরে গিয়ে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পান।

রাশেদ মোল্লার বোন স্বর্ণা আক্তার বলেন, বসতঘর থেকে গোয়ালঘরটি কিছুটা দূরে হওয়ায় রাতে তাঁরা কোনো শব্দ পাননি। সকালে গোয়ালঘরে গিয়ে ষাঁড়টি না দেখে খোঁজাখুঁজি করেন। পরে সেখানে মাথা, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন।

রাশেদ মোল্লা বলেন, তিনি ক্ষুদ্র খামারি। তাঁর পাঁচটি গরুর মধ্যে ওই ষাঁড়টি সবচেয়ে বড় ও ভালো ছিল। কষ্ট করে পালন করা গরুটি হারিয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পুলিশ ঘটনাটি জানতে পেরেছে। পাঁচটি গরুর মধ্যে একটি ষাঁড়ের চামড়া, মাথা ও নাড়িভুঁড়ি রেখে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা