• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
জাংগালিয়া বাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ি অন্যত্র বিক্রির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শ্রীপুরে বোলতার কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি পদে শহীদ উল্লাহকে সমর্থন শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাই সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী শ্রীপুরে জামায়াতের মেম্বার প্রার্থী মুজাহিদুল ইসলাম কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট

দক্ষিণ গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি পদে শহীদ উল্লাহকে সমর্থন

Reporter Name / ৮৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ফজলুল হক আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহীদ উল্লাহকে সমর্থন জানিয়েছেন সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও অভিভাবকদের একাংশ। 

এ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মশাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দক্ষিণ ময়মনসিংহ প্রজন্ম দলের সদস্য সবুজ ফকিরের সঞ্চালনায় এবং ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মো. শহীদ উল্লাহ।

সভাপতির বক্তব্যে রাজা মিয়া বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে ম্যানেজিং কমিটির নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন।

প্রধান অতিথি মো. শহীদ উল্লাহ বলেন, বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান তিনি।

তাঁতী দলের পাগলা থানার যুগ্ম আহ্বায়ক শামীম ফকির বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যোগ্য নেতৃত্বের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভা সঞ্চালক সবুজ ফকির বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি সভাপতি পদে মো. শহীদ উল্লাহর প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রাজু, রাওনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবুল হোসাইন, যুবদল নেতা সুলতান মিয়াসহ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা