• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির, ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রীপুরে ছয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা কালিয়াকৈরে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির, ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর): নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া আট ফুট দৈর্ঘ্যের একটি মিঠাপানির কুমিরের নতুন ঠিকানা হয়েছে গাজীপুরের সাফারি পার্ক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে সেটিকে পার্কের একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়।
বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটির বিচরণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানো হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি উদ্ধারে উদ্যোগ নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় টানা তিন দিন অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়। অভিযানে স্থানীয় উপজেলা পরিষদ ও এলাকাবাসী সহযোগিতা করেন।
বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কুমিরটির নিরাপদ সংরক্ষণ ও পরিচর্যার জন্য গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। লবণাক্ত পানির কুমিরের তুলনায় এরা আকারে ছোট। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি বা ধূসর হয়ে থাকে। মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড়সহ বিভিন্ন ছোট প্রাণী এদের প্রধান খাদ্য। সাধারণত এরা লাজুক স্বভাবের এবং বিরক্ত বা উত্ত্যক্ত না করলে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা-এর চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে কুমিরটিকে অন্য প্রাণী থেকে আলাদা করে একটি পৃথক বেষ্টনীতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা