• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
আত্মার শান্তি-লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানায় ছুটি মহাসড়কে সাউন্ড গ্রেনেড ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে—শ্রীপুরে এমপি বাচ্চু শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির, ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রীপুরে ছয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

মা হওয়ার চেষ্টা করে ১৪ বার ব্যর্থ হন কারিশ্মা

Reporter Name / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

কারিশ্মা শাহ। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। গত বছর সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন কারিশ্মা এবং তাঁর স্বামী কৃষ্ণ অভিষেক। কিন্তু কারিশ্মার মা হওয়ার পথটা ছিল যন্ত্রণার। এতদিনে প্রকাশ্যে সে কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিশ্মা জানিয়েছেন, মা হওয়ার পর জীবন বদলে গেছে। স্বাভাবিক পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ১৪ বার ব্যর্থ হন। তার পর বেছে নেন সরোগেসির সিদ্ধান্ত।

কারিশ্মার কথায়, ‘গত তিন বছর ধরে আমি কনসিভ করার চেষ্টা করছিলাম। কিন্তু ১৪ বার ব্যর্থ হয়েছিলাম। তার পর আইভিএফ ইনজেকশন নেওয়া শুরু করি। মুড সুইং হত। শরীরও খুব খারাপ হয়ে গিয়েছিল।’

তবে মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলেন কারিশ্মা। তাঁর কথায়, ‘অনেকে ভাবত ফিগার মেনটেন করার জন্য আমি স্বাভাবিক পদ্ধতিতে মা হতে চাই না। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল।’

কারিশ্মা মনে করেন, সব কিছুই তাঁর জীবনে দেরিতে হয়েছে। তিনি মাও হলেন বেশি বয়সে। তবে তাতে কোনও দুঃখ নেই অভিনেত্রীর। কারণ দুই ছেলে এখন তাঁর জীবন ভরিয়ে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা