• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে শ্রীপুরে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক-২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুরে বিএনপির বিজয় মিছিল শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি কলমের দামে ২৪ গুণ পার্থক্য, শ্রীপুর পৌরসভার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন  শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত- ৫ দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ে চালু হলো সততার দোকান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সপ্তাহব্যাপী কর্মসূচি সরকারি বরাদ্দের দুই বছর পরও টাকা পায়নি কোনো শিক্ষার্থী, টাকা উত্তোলনের অভিযোগ শ্রীপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে  পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে ৪ আগস্ট শাহবাগে বিক্ষোভ সমাবেশ

চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, উত্তেজনার মধ্যে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপরাধমূলক তৎপরতায় অতিষ্ঠ হয়ে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

বুধবার (২০মে) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া আঞ্চলিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের থেকে পরিত্রাণ চাই স্লোগানে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,স্থানীয় ফারুক ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে আসছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এবং যুব সমাজ মাদকের ভয়াবহ ছোবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হতে হয়েছে।

তারা অভিযোগ করেন, স্থানীয়দের প্রতিবাদের জেরে গত ১৪ মে এলাকার একটি মসজিদের মোয়াজ্জিন ইসলাম উদ্দিন কে প্রকাশ্যে মারধর করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, ঘটনার ধারাবাহিকতায় বুধবার সকালে বহিরাগত লোকজন নিয়ে এলাকায় মহড়া দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত জনতা একজনকে আটক করে এবং একপর্যায়ে অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর করে।

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, ফারুক মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার পরিবারের সদস্যরাও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তারা বলেন, একাধিকবার গ্রেপ্তার হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সন্ধ্যার পর পরিবার-পরিজন নিয়ে নিরাপদে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। শিশু-কিশোরদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

তবে অভিযোগ অস্বীকার করে ফারুকের মা বলেন, তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। গত ১৪ মে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে আজ আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমরা যদি অপরাধী হয়ে থাকি, তাহলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু এভাবে হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ সময় উপস্থিত স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে এসেছেন। এলাকায় মাদক ও সন্ত্রাসের রাজত্ব বন্ধ করে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি।ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা