• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের অবস্থান শ্রীপুরে চোলাই মদসহ শ্যামলী রবিদাস নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় অভিযান বেতন ও ঈদের ছুটি নিয়ে শ্রমিক বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ, আহত কয়েক শ্রমিক শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট কালীগঞ্জে নারীদের উত্ত্যক্তের অভিযোগে ইভটিজার আটক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, উত্তেজনার মধ্যে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ফেসবুকে ভাইরাল সংবাদের পর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মিলন বাংলাদেশ আনসার  ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত  সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুরে চোলাই মদসহ শ্যামলী রবিদাস নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকার লালজির বাড়িতে অভিযান চালিয়ে ১৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শ্যামলী রবিদাস নামে এক নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২২ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার বসতঘর থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসা চলার অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে শ্যামলী রবিদাসকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় চোলাই মদের কারণে তরুণ সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব বাড়ছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। এতে এলাকায় নানা সামাজিক সমস্যা ও অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল।
অভিযান চলাকালে উদ্ধার হওয়া ১৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। আমরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।
শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা বলেন, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা