• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
কালিহাতীতে যমুনা নদীতে প্রাণ গেল স্কুলছাত্রের, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা

মেয়েকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন হাফিজ উদ্দিন, আটক ১

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : মেয়েকে দেখতে গিয়ে খুনের শিকার হয়ে লাশ হয়ে ফিরলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা মো. হাফিজ উদ্দিন কেরাইল্যা (৬৮)। এ ঘটনায় নাজমূল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (২৫ মে) দুপুরে ভালুকা উপজেলার মাহমুদপুর এলাকার সুতিয়া নদীর পুলঘাট থেকে হাফিজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন রোববার সকালে লিচু কিনে শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে সাবেক স্ত্রীর কাছে থাকা মেয়েকে দেখতে যান। পরদিন সোমবার দুপুরে গফরগাঁও উপজেলার নারায়ণপুর গ্রামের আবুলের ছেলে নাজমূল একটি অটোরিকশায় করে তার রক্তাক্ত মরদেহ মাহমুদপুর গ্রামের সুতিয়া নদীর পুলঘাট এলাকায় নিয়ে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা নাজমূলকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, হাফিজ উদ্দিন জুয়া ও মাদকাসক্ত ছিলেন। তিনি একাধিক বিয়ে করেছিলেন। তার এক সাবেক স্ত্রী নাজমা তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে বর্তমানে শ্রীপুরের কেওয়া গ্রামে বসবাস করছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা