• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চেয়ারম্যান প্রার্থী রনির গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল আত্মার শান্তি-লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানায় ছুটি মহাসড়কে সাউন্ড গ্রেনেড ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে—শ্রীপুরে এমপি বাচ্চু শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার ৮ ফুটের কুমির, ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রীপুরে ছয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা এস এম রানা প্রতাপ

Reporter Name / ২২৭ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও সংগঠনটির সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম রানা প্রতাপ গাজীপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রানা প্রতাপ বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা এই ঈদ উদযাপন করে থাকে। ঈদের এই শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।”

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। তাই সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

রানা প্রতাপ আরও বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে আমাদের অহংকার, হিংসা ও স্বার্থপরতা পরিহার করতে হবে। তাহলেই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হবে।”

একই সঙ্গে তিনি কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সামাজিক দায়িত্ব। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে, যাতে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ সৃষ্টি না হয়।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি—এই প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা