• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধৰ্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হাতে আটক

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে  দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে আবদুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের  ফলে কিশোরীটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে  বলে জানা গেছে। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর সামবার (২৫ মে) রাতে তাকে পুলিশের কাছে সোপৰ্দ  করা হয়। মঙ্গলবার (২৬ মে) আদালতের মাধ্যমে তাকে  কারাগারে পাঠানো হয়েছে।
গ্ৰেপ্তার হওয়া আবদুর রহিম কালীগঞ্জ পৌরসভার  বালীগাঁও গ্রামের মৃত ওহাব আলীর ছেলে। পেশায় তিনি একজন রিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিনের মতো গত  বছরের ৪ নডেম্বর রাতেও তিনি কাজে যান। বাসায় রেখে যান তার তিন মেয়েকে। অভিযোগ রয়েছে, সেই  সুযোগে প্ৰতিবেশী আবদু ২  ঘরে প্রবেশ করে প্ৰথমে নানা প্রলোভন দেখান এবং পরে ভয়ভীতি প্ৰদৰ্শন করে কিশোরীকে ধৰ্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্ৰাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ  করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এরপর বিভিন্ন সময়ে একই কৌশলে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা  হয়। দীর্ঘদিন ভয় ও আতঙ্কে মুখ বন্ধ রাখলেও একপর্যায়ে তার শারীরিক পরিবর্তন স্থানীয়দের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে প্ৰশ্ন করা হলে কিশোরী অভিযুক্তের নাম প্ৰকাশ করে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সোমবার রাতে স্থানীয় জনতা আবদুর রহিমকে আটক  করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী  ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের  করেছেন (মামলা নং-২৮ (৫) ২৬)|
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকৰ্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্তকে প্ৰথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য  পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আাহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্ৰাপ্ত তথ্য-প্ৰমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্ৰহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা