• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব হুমায়ুন কবির শ্রীপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ শ্রীপুরে প্রসূতি মৃত্যুর তদন্তে মিলেছে অনিয়মের প্রমাণ, নাম বদলে ফের চালু লাইফ কেয়ার! ঈদের পর ওটি চালুর ঘোষণা ঘিরে জনমনে ক্ষোভ! ঈদের আনন্দ হোক পরিচ্ছন্ন ও মানবিক — এমপি বাচ্চুর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা এস এম পলাশ চঞ্চল কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধৰ্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হাতে আটক সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সালাহ্ উদ্দীন আহমেদ মিলনের ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ও কুরবানির বর্জ্য অপসারণে সচেতনতার আহ্বান তেলিহাটি ইউপি সদস্য শেখ মোঃ সফিকুল ইসলামের শ্রীপুরে জেটেব নেতা ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন মোড়ল সুমনের ঈদের শুভেচ্ছা আর এইচ ফিলিং স্টেশনের পক্ষ থেকে শ্রীপুরবাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব রুহুল আমীন আকন্দ  ঈদুল আজহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও কোরবানির বর্জ্য অপসারণে সচেতনতার আহ্বান জানালেন রাকিবুল হাসান আকন্দ

ঈদুল আজহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও কোরবানির বর্জ্য অপসারণে সচেতনতার আহ্বান জানালেন রাকিবুল হাসান আকন্দ

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাকিবুল হাসান আকন্দ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আমি তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান মানুষদের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এ সময় তিনি কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে তেলিহাটি ইউনিয়নবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, “ঈদের আনন্দ যেন পরিবেশ দূষণ বা জনদুর্ভোগের কারণ না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং নিজ নিজ বাড়ি, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।”

রাকিবুল হাসান আকন্দ বলেন, “স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনগণ একসঙ্গে কাজ করলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত তেলিহাটি ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। তাই ঈদের আনন্দের পাশাপাশি সবাইকে সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি তেলিহাটি ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা