• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত  কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল বালতির পানিতে আড়াই বছরের আরিশাকে ডুবিয়ে হত্যার অভিযোগ, কিশোরীর আত্মসমর্পণ শ্রীপুরে পাঁচটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভালুকায় ৪০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার আমার বাবা:লায়ন মোঃ গনি মিয়া বাবুল   বর্ষার বনগাঁদায় সেজেছে শ্রীপুরের রেলপথ ফুলের সৌন্দর্যে মুগ্ধ শিশুরা এক দেয়ালের ধসে নিভে গেল বৃদ্ধ কৃষকের স্বপ্ন, মারা গেল দুধেল গাভী ও বাছুর  কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গাজীপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের ঈদুল আজহার শুভেচ্ছা

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

আমিনুল ইসলাম বলেন, ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি ধনী-গরিব সকলের মাঝে সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।

তিনি আরও বলেন, গাজীপুর ইউনিয়নের মানুষ সবসময় শান্তিপ্রিয় ও উন্নয়নমুখী। এলাকার সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে কর্মমুখী করা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই। কোরবানির মহান শিক্ষা আমাদের জীবনে আত্মত্যাগ ও মানবকল্যাণের মানসিকতা সৃষ্টি করুক।

শেষে তিনি গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়া চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা