• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়_লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে বাসাবাড়ির পয়ঃবর্জ্য সরাসরি সড়কে তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন, কালিয়াকৈরের ওয়াটার পার্ক ও সুইমিং পুলে উপচে পড়া ভিড় আঙুলের ছাপে মিলল পরিচয়, কালীগঞ্জে রাস্তার পাশে পাওয়া মরদেহ ঘিরে রহস্য শ্রীপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা প্রধান আসামি গ্রেফতার, ফাঁসির দাবিতে সড়ক অবরোধ শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ জাগাতে শ্রীপুরে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব বাঙালি মা-বাবা দিবস পালন বিশ্ব বাঙ্গালী মা-বাবা দিবস উপলক্ষে শ্রীপুরে দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন শ্রীপুরে চোর সন্দেহে কারখানা শ্রমিককে গাছে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়_লায়ন মো: গনি মিয়া বাবুল

শ্রীপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা প্রধান আসামি গ্রেফতার, ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আজিজুল ইসলাম (৩৮) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় বরমী-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। নারী-পুরুষসহ শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নিহত আজিজুল ইসলাম উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের হানিফার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। পাশাপাশি অটোরিকশা চালিয়েও জীবিকা নির্বাহ করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরে আজিজুল ইসলামের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল।
সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে নিহতের ছোট ভাই তাইজুল ইসলামের সঙ্গে শামীমের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করে দেন আজিজুল ইসলাম।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে দুপুরের দিকে বাড়ির পেছনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় শামীম, জামাল উদ্দিন, হৃদয়, শাহীনসহ আরও কয়েকজন অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আজিজুল ইসলামকে গুরুতর জখম করে। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন,শামীম (৩৪), ফকির (৪২), জামাল উদ্দিন (৫৬), হৃদয় (২৮), শাহীন (৩৫) ও অজ্ঞাতনামা আরও পাঁচজন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা