• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে শ্রীপুরে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক-২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুরে বিএনপির বিজয় মিছিল শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি কলমের দামে ২৪ গুণ পার্থক্য, শ্রীপুর পৌরসভার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন  শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত- ৫ দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ে চালু হলো সততার দোকান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সপ্তাহব্যাপী কর্মসূচি সরকারি বরাদ্দের দুই বছর পরও টাকা পায়নি কোনো শিক্ষার্থী, টাকা উত্তোলনের অভিযোগ শ্রীপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে  পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে ৪ আগস্ট শাহবাগে বিক্ষোভ সমাবেশ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রীপুরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রদল নেতা

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তরী রেস্টুরেন্ট প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজনের দায়িত্ব নেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার। তার ব্যক্তিগত অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক অসহায়, পথচারী ও নিম্নআয়ের মানুষ অংশ নেন। তাদের মাঝে ভাত, ডাল, সবজি ও মাংস পরিবেশন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জৈনা বাজার এলাকায় গত চার বছর ধরে প্রতি বুধবার, বিশেষ করে হাটবারে, অসহায় মানুষের জন্য নিয়মিত খাবারের আয়োজন করে আসছে তরী রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম চালু হলেও বর্তমানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সহযোগিতা করছেন।
রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও বিভিন্ন সময়ে এ উদ্যোগে অংশ নিচ্ছেন।
খাবার খেতে আসা কয়েকজন জানান, দিন শেষে একবেলা ভালো খাবার তাদের জন্য অনেক বড় সহায়তা। খাবার পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
স্থানীয় ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, এই উদ্যোগ শুধু খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার একটি উদাহরণ। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
এ বিষয়ে আমিনুল ইসলাম সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতিকে গুরুত্ব দিয়েছিলেন। তাঁর শাহাদাত বার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সেই মানবিক আদর্শ ধারণ করার চেষ্টা করেছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।
এদিকে, ব্যতিক্রমী এ মানবিক আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা