• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে শ্রীপুরে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক-২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুরে বিএনপির বিজয় মিছিল শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি কলমের দামে ২৪ গুণ পার্থক্য, শ্রীপুর পৌরসভার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন  শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত- ৫ দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ে চালু হলো সততার দোকান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সপ্তাহব্যাপী কর্মসূচি সরকারি বরাদ্দের দুই বছর পরও টাকা পায়নি কোনো শিক্ষার্থী, টাকা উত্তোলনের অভিযোগ শ্রীপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে  পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে ৪ আগস্ট শাহবাগে বিক্ষোভ সমাবেশ

ছেলের বিরোধের জেরে কাঠুরে পিতাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বৌন্না এলাকায় এক কাঠুরেকে প্রকাশ্যে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহুর বিরুদ্ধে। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এলাকাজুড়ে আলোচনা চলছে।

জানা গেছে, গত সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে বৌন্না তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার একটি ভিডিও বুধবার (৩ জুন) রাত থেকে ফেসবুকে ব্যাপকভাবে প্রচার হতে শুরু করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে বৌন্না এলাকার বাসিন্দা ও পেশায় কাঠুরে রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার ছেলের সঙ্গে অন্য এক ব্যক্তির বিরোধকে কেন্দ্র করে তাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহু ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে মারধর করেন।

রফিকুল ইসলামের দাবি, তিনি ওই বিরোধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। তবুও ছেলের ঘটনার জেরে তাকে অন্যায়ভাবে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নেছার উদ্দিন নুহু প্রথমে বলেন, মারধর করছি, তো কী হয়েছে? তবে পরে তিনি বক্তব্যে ভিন্নতা এনে বলেন, “আমি কাউকে মারধর করিনি। কেউ অভিযোগ করলেই তো সেটা সত্য হয়ে যায় না। সেখানে একটি ঝামেলা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম এবং পরে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।

তিনি আরও বলেন, যদি সত্যিই মারামারি হয়ে থাকে, তাহলে সেই ঘটনার ভিডিওও ভাইরাল হতো। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তবে অভিযোগ করলেই কাউকে দোষী বলা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা