• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শ্রীপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে দমদমা এলাকার পারুলী নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল হাকিম,গাজীপুর জেল জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ  মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রহলাদপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার খান এবং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন প্রহলাদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলী হোসাইন পালোয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ সোলায়মান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন (আলম)।
বক্তারা ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, ইনসাফ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা