• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর,(গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী গ্রাম থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ দিবাগত মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা রুবেল বাদশা, (৪০) কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী এলাকার শামসুদ্দিনের ছেলে রুবেল।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রুবেল বাদশাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন,মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কালিয়াকৈর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীকে মাদক কারবারিদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ রইল। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা মাদকমুক্ত কালিয়াকৈর গড়তে পুলিশের সাথে সহযোগিতা করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা