• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
এ সময় শ্রমিকরা আশপাশের কয়েকটি কারখানায় ভাঙচুর চালানোর পাশাপাশি মাওনা-বরমী ও মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে দুই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকরা।
বৃহস্পতিবার (২৫ জুন)সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার শত শত শ্রমিক বিক্ষোভে অংশ নেন। পরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে দুপুরের দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, কারখানার শ্রমিক লিজা আক্তার বুধবার রাত প্রায় ১২টার দিকে কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাকে দ্রুত হাসপাতালে নেওয়া কিংবা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। সময়মতো চিকিৎসা পেলে তার জীবন বাঁচানো সম্ভব ছিল বলে দাবি করেন তারা।
নিহত লিজা আক্তার (৩৬) পিরোজপুরের নাজিরপুর উপজেলার হুগলা গ্রামের বিদ্যুৎ মিয়ার স্ত্রী।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, সহকর্মী অসুস্থ হওয়ার পরও কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা সড়কে নেমেছেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক মুক্তা বলেন, লিজা অসুস্থ হওয়ার পর বারবার কর্তৃপক্ষকে জানিয়েছিল। কিন্তু দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
আরেক শ্রমিক পারভীন আক্তার বলেন, কারখানায় কাজের সময় কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা কোনো অরাজকতা করতে চাই না, শুধু জানতে চাই কেন একজন অসুস্থ শ্রমিক সময়মতো চিকিৎসা পেল না।
তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা সঞ্জীব কুমার সাহা। তিনি বলেন, লিজা আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি প্রায় ১০ দিন ছুটি কাটিয়ে বুধবার রাতে কাজে যোগ দেন। রাতে অসুস্থ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা করা হয়নি।
তিনি আরও বলেন, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষকে নিয়ে শনিবার সকালে বৈঠক করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক বদিউজ্জামান বলেন, একজন শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করা হয়েছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা