• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ শিশুশ্রম নির্মূলে র‍্যালি-আলোচনা, বিকল্প কর্মসংস্থানে ভিক্ষুকদের অটোরিকশা বিতরণ সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য:লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে একাধিক মাদক মামলার আসামি আল আমিনসহ সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে প্রাণ গেল স্কুলছাত্রের, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শ্রীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বন বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে স্থানীয় কিছু লোক লাঠিসোঁটা নিয়ে বন বিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। এতে রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমানসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন।
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বনভূমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা