• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

শিশুশ্রম নির্মূলে র‍্যালি-আলোচনা, বিকল্প কর্মসংস্থানে ভিক্ষুকদের অটোরিকশা বিতরণ

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে দিনব্যাপী দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

সোমবার (২৯ জুন) সকালে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল- শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম. কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও শোভন পরিবেশে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে, একই দিন দুপুরে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় তিনজন উপকারভোগীর হাতে মোট ৬৫ হাজার টাকা মূল্যের তিনটি ব্যাটারিচালিত অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তাদের স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা