শ্রীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিতি টের পেয়ে এক চিকিৎসক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে অভিযান শেষে মাওনা স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত মাওনা স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার খবর পেয়ে ওই প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত এক চিকিৎসক দ্রুত সেখান থেকে চলে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও কাগজপত্র পরিদর্শন করেন।
অভিযানের একপর্যায়ে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।
তবে কী কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং পালিয়ে যাওয়া চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না,এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।