• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক-২

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর (গাজীপুর):গাজীপুরের কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে বিভিন্ন নামী  ব্রান্ডের আদলে তৈরি বিপুল পরিমাণ নকল সিগারেট বাজারজাত করার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রায় পাঁচ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ টাকা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (৩ আগস্ট) মৌচাক এলাকা থেকে এ মালামাল জব্দ করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গাড়বিয়া বাজার এলাকার কার্তিক হাওলাদারের ছেলে কিশোর হাওলাদার (২২) এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার চর লক্ষ্মীপুর এলাকার মৃত আনিছ হাওলাদারের ছেলে ইলিয়াস হোসেন বাবু (২৯)। তারা বর্তমানে যথাক্রমে গাজীপুর মহানগর ও ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ডে টাঙ্গাইলগামী যাত্রী ছাউনির সামনে মৌচাক পুলিশ ফাঁড়ির (এসআই) ওমর ফারুক নেতৃত্বে চেকপোস্ট চলাকালে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানে থাকা ৫০ কার্টুন পাঁচ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। সিগারেটগুলোর চালান ও কাস্টম সংক্রান্ত কাগজপত্র দেখতে বললে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় দুইজনকে পুলিশ আটক করে। উদ্ধার হওয়া সিগারেটগুলো নকল এবং সেগুলোতে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করা হয়। নকল সিগারেটের তথ্য উদঘাটনের জন্য মঙ্গলবার পুলিশ হেফাজতে রেখে তথ্য সংরক্ষণ করেন। পরে বুধবার দুপুরে গ্রেফতার দুজনকে গাজীপুরে জেলহাজতে পাঠান।
জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে নকল সিগারেটের সয়লাব চলছে। এমনকি এসব সিগারেটের ব্যবসায়ীরা বিভিন্ন দফতরকে ম্যানেজ করেই চলছে তাদের ব্যবসা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম  জানান, জাল রাজস্ব স্ট্যাম্প যুক্ত নকল সিগারেট বাজারজাত করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নকল কারখানার খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা