• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শ্রীপুরে মোমতাহিনা ফুড অ্যান্ড অয়েল কারখানা পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে রাতের আঁধারে বাড়িতে ঢুকে হামলা, প্রাণ গেল গৃহবধূর: বাবা-মেয়ে আহত  খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈর পৌর যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি শ্রীপুরে গ্যাসের দীর্ঘ লাইন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গ্যাস না পেয়ে বিপাকে সিএনজি চালকরা ভালুকায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া শ্রীপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার, স্ত্রীসহ ৫ জন আটক কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকট, পাম্পে রাত-দিন দীর্ঘ লাইন ভালুকায় হার্ডওয়্যার দোকানে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতির দাবি

খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈর পৌর যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে পৌর যুবদল।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদে খালেদা জিয়ার  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়।
সকালে কালিয়াকৈর উপজেলা চত্বরে পৌর যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পৌর যুবদলের নেতৃত্বে নেতাকর্মীরা ঝাড়ু, দা, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে উপজেলা চত্বর, আশপাশের সড়ক ও ড্রেন পরিষ্কার করেন। এ সময় আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছি। এর মূল উদ্দেশ্য ডেঙ্গু প্রতিরোধ  একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। আমাদের চারপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমবে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে  পৌর যুবদল,সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা