• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শ্রীপুরে মোমতাহিনা ফুড অ্যান্ড অয়েল কারখানা পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে রাতের আঁধারে বাড়িতে ঢুকে হামলা, প্রাণ গেল গৃহবধূর: বাবা-মেয়ে আহত  খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈর পৌর যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি শ্রীপুরে গ্যাসের দীর্ঘ লাইন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গ্যাস না পেয়ে বিপাকে সিএনজি চালকরা ভালুকায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া শ্রীপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার, স্ত্রীসহ ৫ জন আটক কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকট, পাম্পে রাত-দিন দীর্ঘ লাইন ভালুকায় হার্ডওয়্যার দোকানে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতির দাবি

শ্রীপুরে মোমতাহিনা ফুড অ্যান্ড অয়েল কারখানা পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা আবদুস সাত্তার ভূঁইয়ার মোমতাহিনা ফুড অ্যান্ড অয়েল লিমিটেড কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আনছারুজ্জামান।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামে অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং পরীক্ষামূলকভাবে কাঁঠাল থেকে তৈরি বিস্কুট, কেক ও ডাই কেক তৈরির প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, স্থানীয়ভাবে উৎপাদিত কাঁঠালের বহুমুখী ব্যবহার এবং এর মাধ্যমে উদ্যোক্তা ও কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

কারখানা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় কৃষকদের উৎপাদিত কাঁঠালসহ বিভিন্ন কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে মূল্য সংযোজনের মাধ্যমে বাজারজাত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে। কাঁঠালজাত পণ্য উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন কৃষিপণ্যের অপচয় কমানো সম্ভব, অন্যদিকে উদ্যোক্তা ও কৃষকদের জন্য কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।এ সময় কারখানার উদ্যোক্তা আবদুস সাত্তার ভূঁইয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা