• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার ধনুয়া মধ্যপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আঃ মালেক (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাতে প্রতিবেশী শরীক আলী (৪৫) আঃ মালেককে ডেকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে মালেকের বাড়ির উত্তর পাশে রক্তাক্ত অবস্থায় বস্তায় মোড়ানো একটি লাশ পড়ে থাকার কথা তাকে জানানো হয়। শরীক আলী বস্তাটি তুলে কথিত লাশটির মাথা নেই বলে মালেককে জানান।
অভিযোগে বলা হয়েছে, বিষয়টি কাউকে না জানাতে মালেককে চাপ দেওয়া হয়। একই সঙ্গে রাতের মধ্যেই কথিত লাশটি সরিয়ে ফেলতে এক লাখ টাকা প্রয়োজন বলে জানানো হয়।এই লাশ তার ভাতিজা মাহবুবের মাধ্যমে সরানোর ব্যবস্থা করা হবে বলেও তাকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে কথিত লাশটি আর পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে আঃ মালেক স্থানীয় কয়েকজনকে ঘটনাটি জানান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার কথা বলেন। পরে অনুসন্ধানের সময় পথিমধ্যে দেখা হওয়া এক ব্যক্তিকে মাহবুবের বাড়ির ভাড়াটিয়া মোবাশ্বের হিসেবে শনাক্ত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
আঃ মালেকের দাবি, তাকে ভয় দেখিয়ে ও ফাঁদে ফেলে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে কথিত লাশের ঘটনাটি সাজানো হয়েছে। এ ঘটনায় শরীক আলী, মাহবুব ও মোবাশ্বেরের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের শরীক আলীর সঙ্গে কথা হলে তিনি ঘটনাস্থলে কেউ একজন পড়ে থাকার বিষয়টি স্বীকার করলেও আঃ মালেকের কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগ অস্বীকার করেন। অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা