• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Oplus_0

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর(গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে চক্ষু হাসপাতালের উদ্যোগে ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ছানি রোগী শনাক্তকরণসহ প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা করা হয়।
আয়োজকরা জানান, ‘চোখের ছানি পরীক্ষা কার্যক্রম (Outreach Program)’ গাক চক্ষু হাসপাতালের Comprehensive Cataract Services Project-এর আওতায় পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাদিয়া তাসনিম মুনমুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিভিন্ন এলাকায় চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা ও ছানি রোগী বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কালিয়াকৈরেও বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা করানোর সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা