• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন

বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মৃত আবুল বরকত সরকারের ছেলে। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশন নন-গেজেট কর্মচারী কল্যাণ কর্মী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

বুধবার (১৯ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা তাঁর মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে নিজ বাড়িসংলগ্ন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজায় পরিবারের সদস্য, স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদকে দাফন করা হয়।

 

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা