• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন

শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে শাহীন (১২) নামে এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকার হক মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন সিলেটের কোম্পানীগঞ্জ সদর থানার নাসির উদ্দিনের ছেলে। তার বাবা-মা দুজনই স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। তারা স্ত্রী-সন্তান নিয়ে ছাতির বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের বাবা নাসির উদ্দিন জানান, শাহীন বেশ কিছুদিন ধরে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে আবদার করে আসছিল। মোবাইল কিনে না দেওয়ায় সে অভিমান করেছিল। মঙ্গলবার সকালে বাবা-মা দুজনই কর্মস্থলে চলে যান। বিকেলে বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। এ সময় শাহীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, মোবাইল ফোনের জন্য শিশুটি পরিবারের কাছে আবদার করেছিল বলে তারা শুনেছেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য অভিমান থেকেও যাতে কোনো শিশু এমন চরম সিদ্ধান্ত না নেয়, সেদিকে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা